ইউক্রেনকে আত্মসমর্পণের দিকে ঠেলছে ট্রাম্প, ক্ষোভ কিভে

0
106
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
আমেরিকা চাইছে, রাশিয়ার দাবির সামনে আত্মসমর্পণ করুক ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য সামরিক সাহায্য বন্ধ করায় এমনটাই মনে করছেন ইউক্রেনের সংসদের বিদেশ কমিটির প্রধান ওলেকজেন্ডার মেরেঝকো। তিনি বলেছেন, দেখে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চাইছেন রাশিয়ার দাবি মেনে নেওয়া হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের প্রকাশ্য বাগ্‌বিতণ্ডার পর থেকেই দু’দেশের কূটনৈতিক সম্পর্কের নিয়ে আলোচনা শুরু হয়। এই আবহে  জানা যায়, কিভকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন।