গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ক্যাপিটল হিংসায় ক্ষমা-৭৮ নির্দেশিকা বাতিল ট্রাম্পের 

    ক্যাপিটল হিংসায় ক্ষমা-৭৮ নির্দেশিকা বাতিল ট্রাম্পের 

    0
    207
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরেই ক্যাপিটল হিংসায় দেড় হাজারেরও বেশি অভিযুক্তকে ক্ষমা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

    সেই মতো তাদের বিরুদ্ধে যাবতীয় মামলা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুতই সকলে জেল থেকে বেরবেন বলেই আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। আদেশনামায় সই করতে গিয়ে নতুন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, অন্তত দেড় হাজার জনকে আটকে রাখা হয়েছে। তাদের ক্ষমা করা হল পুরোপুরিভাবে। সই করার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। এটা তো সবে শুরু। অন্যদিকে, মসনদে ফিরেই পূর্বসূরির জারি করা ৭৮টি নির্দেশিকা বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের আদেশ বাতিল থেকে শুরু করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়ানো-সমস্ত সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট। এছাড়াও নির্দেশ দিয়েছেন, সরকারি আধিকারিকরা আপাতত কোনওরকম নির্দেশিকা জারি করতে পারবেন না।

    শপথ নেওয়ার পরে একগুচ্ছ ফাইল এনে রাখা হয় ডোনাল্ড ট্রাম্পের সামনে। সেগুলির প্রত্যেকটিতে মার্কিন প্রেসিডেন্ট সই করে তুলে ধরেছেন উপস্থিত জনতার সামনে। স্বাক্ষরিত নথি দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছে মার্কিন জনতা।