গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International ট্রাম্পকে হত্যার চেষ্টায় অভিযুক্ত করা হল বন্দুকবাজকে!

    ট্রাম্পকে হত্যার চেষ্টায় অভিযুক্ত করা হল বন্দুকবাজকে!

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে হোয়াইট হাউসের নৈশভোজে গুলিকাণ্ডে ধৃতের বিরুদ্ধে। অভিযুক্ত কোল টমাস অ্যালেন’কে সোমবার আমেরিকার এক ফেডারেল আদালতে পেশ করা হয়।
    সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা এবং আগ্নেয়াস্ত্র সংক্রান্ত দু’টি অপরাধের অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে ৩১ বছর বয়সি অ্যালেনের। অভিযুক্তের হয়ে আদালতে সওয়ালের জন্য দু’জন সহকারী সরকারি আইনজীবী দেওয়া হয়েছে।
    তবে সোমবার আদালতে পেশ করার পরে তিনি আইনজীবীদের মারফত কোনও আবেদন জানাননি এজলাসে। সংবাদসংস্থা অনুযায়ী, ধৃতের এক আইনজীবী তেজিরা অ্যাবে বলেছেন, অতীতে অ্যালেনের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ ওঠেনি। আপাতত তাঁকে নির্দোষ বলে ধরে নেওয়া হচ্ছে। গত শনিবার রাতে ওয়াশিংটনের এক হোটেলে নৈশভোজের আয়োজন করেছিল হোয়াইট হাউস। সেখানেই পরপর গুলি চলে।