মুসলিমদের প্রতি প্রতিশ্রুতি রক্ষা,ইফতারে ট্রাম্প

0
110
ছবি সৌজন্যে : এক্স

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা মুসলিম সম্প্রদায়ের প্রতি তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করছে ট্রাম্প প্রশাসন আব্রাহাম অ্যাকর্ড চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা করছে, যা অনেকেই অসম্ভব বলেছিল। তবে এখন আমেরিকা সেগুলো পূরণ করা শুরু করছে।মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

সেখানে,২০২৪ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ আমেরিকান মুসলিম সমর্থন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প বলেছেন, যারা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যায় সমর্থন করেছিলেন তাঁদের ধন্যবাদ। এটা অবিশ্বাস্য ছিল। তাঁরা মুসলিমদের সঙ্গে একটু ধীরগতিতে শুরু করেছিলেন, কিন্তু তাঁরা এখন এগিয়ে এসেছেন।তিনি বলেছেন, নভেম্বরে মুসলিম সম্প্রদায় তাঁদের পাশে ছিল এবং তিনি যতদিন প্রেসিডেন্ট হিসেবে থাকবেন,ততদিন মুসলিমদের পাশে থাকবেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মুসলিমরা রমজান মাসে প্রতিদিন পরিবারের সঙ্গে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ইফতারের মাধ্যমে তাদের রোজা ভঙ্গ করে। একইসঙ্গে ট্রাম্প তার প্রথম মেয়াদে সম্পাদিত একাধিক চুক্তির কথা উল্লেখ করে বলেছেন, ইসরায়েল এবং বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে।