
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জিতে তাক লাগানোর পর এবার সে দেশের ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে নিজের পারফিউম ফাইট, ফাইট, ফাইট প্রচার করেছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্যারিসের নোতর দাম চার্চের পুনঃ উদ্বোধনে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী তথা ফার্স্ট লেডির সঙ্গে নিজের পারফিউমের প্রচার সেরেছেন জোরকদমে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া আকাউন্টে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে, পারফিউমের প্রচার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর এই ফাইট, ফাইট, ফাইট পারফিউমের গন্ধকে শত্রুও ফেরাতে পারবে না।
ট্রাম্প বলেছেন, আগামীতে আসছে নিউ ইয়ার এবং ক্রিসমাস এই বিশেষ দিনে কাছের মানুষদের তাঁর এই পারফিউম উপহার দিন।






