বাইডেনের নিরাপত্তার ছাড়পত্র তুললেন ট্রাম্প 

0
189
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পরই জো বাইডেনের নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আমেরিকার গোপন তথ্যাবলি আর জো বাইডেন হাতে পাবেন না।
তাঁর কাছে আর কোনও গোপন খবর পৌঁছবে না। ক্ষমতাচ্যুত হলেও প্রাক্তন প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকেন। ২০২১ সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন জো বাইডেন। এ বার তার প্রতিশোধ নিলেন রিপাবলিকান নেতা। সে কথা অস্বীকারও করেননি তিনি। ট্রাম্প লিখেছেন, বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনও প্রয়োজন নেই। এর পর ট্রাম্প লিখেছেন, এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই। ২০২১ সালে তিনি তাঁর নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন, তাঁকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনও খবর না দেওয়া হয়।
বাইডেনকে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প। তাঁর স্মৃতিশক্তিকে ব্যঙ্গ করে লিখেছেন, রিপোর্টে দেখা গিয়েছে, বাইডেনের স্মৃতিশক্তি বেশ কম। গোপন তথ্য নিয়ে তাঁকে ভরসা করা যায় না।