গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International এইচ ওয়ান বি ভিসায় আরও কড়া ট্রাম্প

    এইচ ওয়ান বি ভিসায় আরও কড়া ট্রাম্প

    0
    37
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এইচ ওয়ান বি ভিসায় আরও কড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-র প্রশাসন। ভিসার আবেদনকারীর লিঙ্কডইন প্রোফাইল ও রিজিউম এখন থেকে খুঁটিয়ে দেখা হবে।
    এই সিদ্ধান্তের জেরে আরও চাপে পড়তে পারে ভারত, চিন থেকে আসা বিপুল সংখ্যক এইচ ওয়ান বি ভিসা প্রাপকরা। মার্কিন টেক ইন্ডাস্ট্রি বহু বছর ধরেই বিদেশি দক্ষ কর্মীদের ওপর নির্ভরশীল, বিশেষ করে তথ্যপ্রযুক্তি, সোশ্যাল মিডিয়া এবং ফিনটেক সেক্টরে। তবে ট্রাম্প প্রশাসন এবার যুক্তি দিচ্ছে সেন্সরশিপের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই এই বাড়তি নজরদারি। আমেরিকার প্রশাসন নির্দেশ দিয়েছে ভিসা অফিসারদের দেখতে হবে আবেদনকারী অথবা তাঁদের পরিবারের কেউ কনটেন্ট মডারেশন, মিথ্য তথ্য শনাক্তকরণ, ডিসইনফরমেশন রিসার্চ, ফ্যাক্ট চেকিং, কমপ্লায়েন্স বা অনলাইন সেফটির মত ক্ষেত্রে কাজ করেছেন কিনা।
    কারণ এই কাজগুলির কিছু অংশ আমেরিকার আইনে সুরক্ষিত মতপ্রকাশ সীমিত করতে পারে, এমনটাই দাবি ওয়াশিংটনের। বিশেষ করে টেক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আবেদনকারীরাই মূলত নজরে। মার্কিন প্রশাসনের মতে সোশ্যাল মিডিয়া, ফিনান্সিয়াল সার্ভিস বা বড় টেক সংস্থায় কর্মরত অনেকেই এমন পদে কাজ করেন যেখানে সেন্সরশিপ-র অভিযোগ উঠেছে। তাই তাঁদের কর্মজীবন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।