গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International বৈঠকে জেলেনস্কিকে ট্রাম্পের বার্তা

    বৈঠকে জেলেনস্কিকে ট্রাম্পের বার্তা

    0
    110
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাদানুবাদের এক পর্যায়ে হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বের হয়ে যেতে বলা হয়।হোয়াইট হাউসের ওই ঘটনায় ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন না বলে জানালেও সম্পর্ক মেরামতে রাজি জেলেনস্কি। সেই পথ খোলা রাখলেন প্রেসিডেন্ট ট্রাম্পও।

    নিজের সোশ্যাল মিডিয়া,ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, হোয়াইট হাউসে একটি অত্যন্ত অর্থবহ বৈঠক হয়েছে।এমন অনেক কিছু শিখেছেন, যা এমন তীব্র বিরোধপূর্ণ এবং চাপের মধ্যে আলোচনা ছাড়া সম্ভব হত না। আবেগের মাধ্যমে যা বেরিয়ে এসেছে তা ছিল চমৎকার।এরপরই ইউক্রেনকে নিশানা করে ট্রাম্পের মন্তব্য,

    তিনি বুঝেছেন, আমেরিকা জড়িত থাকলে প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তিপ্রক্রিয়ায় শামিল হবেন না। কারণ, জেলেনস্কি মনে করেন,আমেরিকার ভূমিকা তাকে আলোচনায় একটি বড় সুবিধা দেবে। ডোনাল্ড ট্রাম্প সুবিধা দিতে চান না, শান্তি চান। জেলেনস্কি ওভাল অফিসকে অসম্মান করেছেন। তবে জেলেনস্কি শান্তির জন্য সম্মত হলে আবার ফিরে আসতেই পারেন।