শান্তির জন্য ফিরতে পারেন, জেলেনস্কিকে ট্রাম্পের বার্তা 

0
102
ছবি সৌজন্যে : এক্স
হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাদানুবাদ এবং খনিজ চুক্তি নিয়ে নিষ্ফল আলোচনার থেকেছে সাক্ষী গোটা বিশ্ব। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, বৈঠক অর্থবহ হয়েছে! সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, হোয়াইট হাউসে একটি অত্যন্ত অর্থবহ বৈঠক হয়েছে। এমন অনেক কিছু শিখেছেন যা এমন আগুন এবং চাপের মধ্যে আলোচনা ছাড়া সম্ভব হত না।
আবেগের মাধ্যমে যা বেরিয়ে এসেছে তা আশ্চর্যজনক। এর পরেই ইউক্রেনকে নিশানা করে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, আমেরিকার কোনও ভূমিকা থাকলে প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তিপ্রক্রিয়া শামিল হবেন না। কারণ, তিনি মনে করেন, আমেরিকার ভূমিকা তাঁকে আলোচনায় একটি বড় সুবিধা দেবে। তিনি সুবিধা দিতে চান না, শান্তি চান। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের পরে কার্যত বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ভোলোদিমির জেলেনস্কি।
এ ক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ওভাল অফিসে বসে আমেরিকাকে অসম্মান করেছেন বলে জানিয়ে ট্রাম্প লিখেছেন, শান্তির জন্য সম্মত হলে জেলেনস্কি ফিরে আসতেই পারেন। ঘটনাচক্রে, ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বাদানুবাদের পরে জ়েলেনস্কি জানিয়েছিলেন, এর পরেও তাঁদের মধ্যে সম্পর্ক জোড়া দেওয়া সম্ভব। সেই পথ খোলা রাখলেন ট্রাম্পও।