
অ্যাপল ও স্যামসাংকে টেক্কা দিতে আসল আমেরিকানদের জন্য নিজের ব্র্যান্ডের স্মার্টফোন ও মোবাইল পরিষেবা লঞ্চ -র ঘোষণা করেছে ট্রাম্প অর্গানাইজেশন-এর অধীনে পরিচালিত ট্রাম্প মোবাইল।মার্কিন প্রেসিডেন্টর ব্যবসায়িক প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন ট্রাম্পের বড় ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প।
কোম্পানিটি বলেছে ,সোনালি রঙের টি ওয়ান নামের ফোনটি চারশ ৯৯ ডলারে অগাস্ট মাস থেকে বাজারে পাওয়া যাবে, যেখানে ফোন প্ল্যানের জন্য গ্রাহকদের প্রতি মাসে খরচ হবে ৪৭.৪৫ ডলার।কোম্পানিটি আরও বলেছে, নতুন মোবাইল ফোনের বিভিন্ন কল সেন্টার আমেরিকাতেই থাকবে এবং এসব ফোন তৈরি হবে আমেরিকায়।ট্রাম্প জুনিয়র বলেছেন, মোবাইল বাজারের পুরো খেলা বদলে দেবে ট্রাম্প মোবাইল। আমেরিকা ফার্স্ট আন্দোলনের ওপর কাজ এবং সর্বোচ্চ মান ও সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য,দীর্ঘদিন ধরে নিজেদের রিয়েল এস্টেট সাম্রাজ্য, বিলাসবহুল হোটেল ও গলফ রিসোর্টের জন্য পরিচিত ট্রাম্প পরিবার। গত কয়েক বছরে তারা ডিজিটাল মিডিয়া ও ক্রিপ্টোকারেন্সি’সহ নতুন নতুন ক্ষেত্রেও পদার্পণ করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের অধিকাংশ ব্যবসার প্রধান হোল্ডিং সত্তা ট্রাম্প অর্গানাইজেশন।শপথ নেওয়ার আগেই ট্রাম্প বলেছিলেন, কোম্পানির নিয়ন্ত্রণ তার সন্তানদের হাতে তুলে দেবেন তিনি। আগের মেয়াদেও একই রকম বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্ব নিয়ে উদ্বেগ এখনও রয়েছে। এদিকে খবর ট্রাম্প অর্গানাইজেশন নিজেদের,টি ওয়ান স্মার্টফোনটিকে অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠিত বড় কোম্পানির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্পের ফোনের দুই প্রতিদ্বন্দ্বীই প্রেসিডেন্টের চাপানো উচ্চ শুল্ক আরোপের কারণে সমস্যার মুখে পড়েছে।
ফলে ট্রাম্প অর্গানাইজেশনের তাদের নতুন ব্যবসায় এ নিয়ে সুবিধা পেতে পারে। এদিকে যারা এ বিষয়ে নিয়ম-কানুন ঠিক করছে তারা প্রেসিডেন্টেরই নিয়োগ করা লোকজন।
