গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International এবার বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

    এবার বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

    0
    112
    ছবি সৌজন্যে : এক্স
    অ্যাপলকে শুল্ক হুমকি দেওয়ার পর এবার মোবাইল ফোনের ব্যবসা শুরু করতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন ঘোষণা করেছে এক নতুন মোবাইল পরিষেবা, যার নাম ট্রাম্প মোবাইল।
    নতুন এই মোবাইল পরিষেবায় মাকিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কল-সেন্টার এবং দেশে তৈরি স্মাটফোন ব্যবহার করা হবে বলে জানিয়েছে ট্রাম্প অর্গানাইজেশন। রিয়েল এস্টেট ব্যবসা, বিলাসবহুল হোটেল ও গলফ রিসর্টের জন্য পরিচিত ট্রাম্প পরিবার সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল মিডিয়া ও ক্রিপ্টোকারেন্সির মতো নতুন খাতেও প্রবেশ করেছে।
    এই পরিষেবায় থাকছে দ্রুতগতির ৫জি কানেক্টিভিটি এবং একটি আনলিমিটেড প্ল্যান, যার মাসিক খরচ মাত্র ৪৭ দশমিক চার পাঁচ মার্কিন ডলার। যারা নিজেদের পুরনো ফোন রাখতে চান, তারা সহজেই ট্রাম্প মোবাইল-এর টিওয়ান মোবাইল পরিষেবার স্যুইচ করতে পারবেন।