মেলোনিকে ট্রাম্পের বিদ্রুপ, সফর বাতিল ইতালির পররাষ্ট্রমন্ত্রীর

0
24
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদ্রুপাত্মক মন্তব্যকে কেন্দ্র করে আমেরিকা ও ইতালির মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। এ ঘটনার জেরে নির্ধারিত আমেরিকা সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

এক সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনি সম্পর্কে ওই মন্তব্য করেছেন বলে দাবি করা হয়েছে। প্রকাশিত প্রতিলিপি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,শিল্পোন্নত সাত দেশের জোটের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার সঙ্গে ছবি তুলতে অত্যন্ত আগ্রহী ছিলেন।প্রতিলিপিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে দেখা যায়, প্রধানমন্ত্রী মেলোনি তার সঙ্গে ছবি তুলতে এতটাই আগ্রহী ছিলেন যে তিনি কেবল তার জন্য খারাপ লাগছিল বলেই এতে সম্মতি দেন।মন্তব্যটি প্রকাশ্যে আসার পর ইতালির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে তিনি স্তম্ভিত হয়েছেন।সোশ্যাল মিডিয়ায় এক্সে এক বার্তায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই গুরুতর ও অপমানজনক মন্তব্য শুধু প্রধানমন্ত্রী মেলোনির প্রতি নয়, বরং পুরো ইতালির প্রতিও অবমাননাকর।

তিনি আরও জানিয়েছেন, ২১ ও ২২ জুন তার আমেরিকা সফরের কর্মসূচি ছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য প্রকাশের পর তিনি সেই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।