
আমেরিকার সঙ্গে ভারতের যে সম্পর্ক আছে, তাতে অত্যন্ত গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী মোদী। সংবাদমাধ্যমের সামনে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর আরও সংযোজন, ভারত আমেরিকার যোগাযোগ বজায় রেখে চলছে।
শুল্ক নিয়ে এতদিন ভারত এবং প্রধানমন্ত্রী মোদীকে হুংকার দিচ্ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভারত, রাশিয়া এবং চিন কাছাকাছি আসার পরই প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি কার্যত ভোজবাজির মতো উড়ে গিয়েছে।
গলা থেকে ঝরে পড়েছে মধু। এরপর প্রধানমন্ত্রীকে নিজের বন্ধু বলেও সম্বোধন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার জবাবে পাল্টা ইতিবাচক প্রতিদান দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।








