গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ৩ মাস পর ফের একসঙ্গে ট্রাম্প-মাস্ক!

    ৩ মাস পর ফের একসঙ্গে ট্রাম্প-মাস্ক!

    0
    77
    ছবি সৌজন্যে : এক্স
    তিনমাস পর আবারও একসঙ্গে প্রকাশ্যে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক। আমেরিকার অ্যারিজোনা প্রদেশের গ্লেনডালে স্টেডিয়ামে দক্ষিণপন্থী নেতা চার্লি কির্কের স্মরণসভার আয়োজন করা হয়েছিল।
    সেখানেই একসঙ্গে দেখা গিয়েছে ট্রাম্প এবং মাস্ককে। একসময় তাঁরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু কয়েক মাস আগে বিচ্ছেদ ঘটে। তার পর প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মাস্ক। ব্যক্তিগত কাদা ছোড়াছুটিও বাদ ছিল না। পরিস্থিতি এমন হয়েছিল যে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করার জন্য মাস্ক নতুন দলও গঠন করে ফেলেন। নির্বাচনে লড়ার হুমকি দেন। গত জুন মাসে এই সংক্রান্ত বিতর্ক চরমে পৌঁছেছিল। তার পর এই প্রথম একসঙ্গে তাঁদের প্রকাশ্যে দেখা গেল। হোয়াইট হাউসের তরফে এক্স হ্যান্ডলে ট্রাম্প এবং মাস্কের একটি ছবি পোস্ট করা হয়েছে। সাদাকালো সেই ছবিতে দু’জনকে ঘনিষ্ঠ ভাবে কথা বলতে দেখা যাচ্ছে। তবে ছবিটি পিছন দিক থেকে তোলা। ফলে তাঁদের মুখ দেখা যাচ্ছে না।
    ইলন মাস্ক নিজেও সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের সঙ্গে তাঁর বার্তালাপের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন সেই দু’টি শব্দ— চার্লির জন্য। সোশ্যাল মিডিয়ায় দু’জনের কথাবার্তার আরও কিছু ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, মাস্ক চেয়ার ছেড়ে ওঠার আগে ট্রাম্প তাঁর সঙ্গে হাত মেলাচ্ছেন এবং আলতো ভাবে তাঁর পিঠ চাপড়ে দিচ্ছেন।