পুতিনের ৫ দাবি নিয়ে ইউক্রেনের সঙ্গে দর কষাকষি ট্রাম্পের

0
87
ছবি সৌজন্যে : এক্স
আলাস্কার বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৫ দাবি নিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে দর কষাকষি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে এই পাঁচ দাবিতে রাজি করাতে পারলেই মিলবে বহুকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে।
আগামী সোমবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে যাওয়ার কথা ভোলোদিমির জেলেনস্কির। সেখানেই উঠতে পারে পাঁচ দাবির প্রসঙ্গ। ভ্লাদিমির পুতিনের সঙ্গে কী নিয়ে কথাবার্তা হয়েছে, তা প্রাথমিক ভাবে শনিবার জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের বলে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প।
এই পাঁচটি দাবি সমঝোতার চূড়ান্ত প্রস্তাব, না কি প্রাথমিক ভাবে এগুলি দিয়ে সমঝোতার রাস্তা খুলতে পারে বলে স্থির হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আলাস্কায় পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প।