
ভারত এবং পাকিস্তান দুই দেশকেই ব্যবসার প্রস্তাব দিয়েই সংঘর্ষ থামিয়েছেন। ফের একবার এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরও বলেছেন, ভারত-পাক সমস্যা মিটলেও তার স্থায়িত্ব কত দিন থাকবে, তা নিয়ে সংশয়ে ছিলেন তিনি। তবে এখন তাঁর মনে হচ্ছে সমস্যা মিটে গিয়েছে।
কাতারে আল্ উদেইদ বায়ুসেনাঘাঁটিতে বক্তৃতা করছিলেন ট্রাম্প। এই বায়ুসেনাঘাঁটি কাতার এবং বহুদেশীয় সামরিক বাহিনী যৌথ ভাবে ব্যবহার করে। বৃহস্পতিবার সেখানে মার্কিন বায়ুসেনা জওয়ানদের সামনে বক্তৃতার সময় রুশ-ইউক্রেন পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, তুরস্ককে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে। এ বিষয়ে মার্কিন বিদেশ দফতরের অনুমতি মিলেছে। এই সব অস্ত্রের মূল্য সব মিলিয়ে প্রায় ৩০৪ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার সমান।









