ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প 

0
89
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়ে আশাবাদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ-ও মনে করেন, বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলে দুই দেশের মধ্যে কম শুল্কে বাণিজ্যের পথ খুলে যাবে।

যদিও এখনও পর্যন্ত বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়নি। সমাধানের পথ খুঁজতে দুই দেশের প্রতিনিধিরা ওয়াশিংটনে আলোচনা করছেন। তার মধ্যেই এই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, তিনি মনে করেন ভারতের সঙ্গে একটা চুক্তি করতে যাচ্ছেন। এটি একটি ভিন্ন ধরনের চুক্তি হতে চলেছে। এই চুক্তি সম্পন্ন হলে বিশ্ববাজারে প্রতিযোগিতায় নামতে পারবেন। শেষে মার্কিন প্রেসিডেন্ট এ-ও জানিয়েছেন, ভারত-আমেরিকার মধ্যে অনেক কম শুল্কের চুক্তি হতে চলেছে। ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে কাজ চলছে হোয়াইট হাউসের ওভাল অফিসে। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বসে চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত করছেন সে দেশের বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিক। তার পরে তা নিয়ে দর কষাকষি চলছে ভারতের সঙ্গে। আমেরিকার নয়া শুল্কনীতি আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

৯০ দিনের ওই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। তার আগে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত হবে কি না, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে।