গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আনুষ্ঠানিকভাবে সিরিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

    আনুষ্ঠানিকভাবে সিরিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

    0
    121
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    সিরিয়ার ওপর দীর্ঘদিন আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে সিরিয়ার অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করা বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।
    ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর আগে থেকেই আমেরিরাক নিষেধাজ্ঞার আওতায় ছিল সিরিয়া। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যা দেশটিকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছিল বলে দাবি। মধ্যপ্রাচ্যে মে মাসে সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।