
ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী হরমীত কে ধিলোঁকে বিচার বিভাগের সিভিল রাইটস দফতরের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার বিচার দপ্তরের অন্তর্গত সিভিল রাইটস বিভাগের প্রধান তথা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর সিভিল রাইটস পদ পাবেন তিনি। হরমিতের নাম ঘোষণা করতে গিয়ে ট্রাম্প বলেছেন, মানবাধিকার রক্ষার জন্য দীর্ঘদিন ধরে সরব হয়েছ হরমিত। বাকস্বাধীনতা, উপাসনার অধিকার রক্ষা করার পাশাপাশি কর্মীদের মধ্যে বিভেদ ঘটানো সংস্থাগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ধিল্লোঁ এই মনোনয়নকে অত্যন্ত সম্মানের বলে উল্লেখ করেছেন।
তিনি ট্রাম্পের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল পামের অধীনে একসঙ্গে টিম হিসাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি এক্স পোস্টে জানিয়েছেন, এই দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত গর্বিত।








