গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International শি জিনপিংয়ের সঙ্গে গোপন বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের

    শি জিনপিংয়ের সঙ্গে গোপন বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের

    0
    75
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন। তবে চিনে গিয়ে নয়। পূর্ব এশিয়ার অন্য একটি দেশে হতে পারে বিশ্বের মহাশক্তিধর এই দুই রাষ্ট্রের প্রধানদের সাক্ষাৎ।
    হোয়াইট হাউসের তরফে এই সাক্ষাৎ নিয়ে ভাবনাচিন্তা চলছে। এমনকি, প্রেসিডেন্ট জিনপিং এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা যায় কি না, তা-ও দেখা হচ্ছে। তবে পুরো পরিকল্পনাটাই চলছে নিঃশব্দে। আগামী অক্টোবর-নভেম্বরে দক্ষিণ কোরিয়ার গেয়োংজু শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন-এর সম্মেলন হওয়ার কথা। বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেবেন।
    প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর শীর্ষ পরামর্শদাতাদের নিয়ে এই সম্মেলনে যেতে পারেন। এখান থেকে এক দিকে যেমন আমেরিকায় আরও বিনিয়োগকারীকে আহ্বান জানানো এবং অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ পাবেন প্রেসিডেন্ট ট্রাম্প, অন্য দিকে এই সম্মেলনেই চিনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সুযোগও মিলতে পারে।