
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবা হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে নিজের মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট পুতিন আমেরিকার উদ্দেশ্যে অনেক আজেবাজে কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, পুতিন অনেক মানুষকে হত্যা করছেন। এর মধ্যে অনেকেই তাঁর নিজের সেনা, আবার অনেকে ইউক্রেনের সেনা। তবে ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন, সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি প্রেসিডেন্ট ট্রাম্প।
