গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International পুতিনের সঙ্গে দেখা করার পরিকল্পনা ট্রাম্পের

    পুতিনের সঙ্গে দেখা করার পরিকল্পনা ট্রাম্পের

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’জনের সাক্ষাতের ব্যবস্থাও করা হচ্ছে। এর আগে ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার জন্য ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

    এবার দায়িত্ব গ্রহণের মাত্র দেড় সপ্তাহ আগে তিনি এই কথা জানিয়েছেন।ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে তার মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে এক বৈঠকে বলেন,পুতিন দেখা করতে চান এবং পুতিনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। ট্রাম্প আরো বলেছেন,প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান,তিনি প্রকাশ্যেই বলেছেন এবং এই যুদ্ধের অবসান ঘটাতে হবে, এটি একটি রক্তাক্ত পরিস্থিতি।তবে,ডোনাল্ড ট্রাম্প কখনো যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি এবং প্রায়ই আমেরিকা,কিয়েভে যে বিপুল পরিমাণ সামরিক সাহায্য পাঠিয়েছে তার সমালোচনা করেছেন।এ ছাড়া ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে,বিক্রেতা বলে উপহাস করেছেন। ওদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে ইউক্রেনে পাঠানো বিশাল সামরিক সাহায্যের সমালোচনা করার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প,পশ্চিমী সামরিক জোট ন্যাটোতে আমেরিকার অব্যাহত সম্পৃক্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

    বাইডেনের অধীনে আমেরিকা ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধকালীন সমর্থক। এর মধ্যে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ৬৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সাহায্য দিয়েছে।