
ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতি নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় পোস্টে তিনি লিখেছেন, সংঘর্ষবিরতি এখন থেকে কার্যকর হচ্ছে। দয়া করে লঙ্ঘন করবেন না। তবে এখনও পর্যন্ত সংঘর্ষবিরতিতে সম্মত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি ইরান কিংবা ইজরায়েল।
তবে দুই দেশের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষবিরতির প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এ বিষয়ে দুই তরফ থেকেই এখনও সরকারি সিলমোহর পড়েনি।সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ ভারতীয় সময় অনুসারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্পের দাবি খারিজ করে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানান যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনও সমঝোতা হয়নি।
এরপরই সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের দাবি ইরান খারিজ করে দেওয়ার পরেই এই সংক্রান্ত দ্বিতীয় পোস্টটি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার পরেই তৃতীয় পোস্ট করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সংঘর্ষবিরতি কার্যকর হচ্ছে।



