গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ট্রাম্পের প্রশংসায় পুতিন

    ট্রাম্পের প্রশংসায় পুতিন

    0
    105

    আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি শুধু অভিনন্দনই জানাননি ট্রাম্পের ভূয়সী প্রশংসাও করেছেন।

    একইসঙ্গে জানিয়েছেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে তৈরি রাশিয়া।বার্তাসংস্থা বলছে,মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পুতিন।একইসঙ্গে বন্দুকধারী তাকে হত্যা করার চেষ্টা করার সময়ও সাহস দেখানোর জন্য ট্রাম্পের প্রশংসাও করেছেন।পুতিন বলেছেন, জুলাই মাসে পেনসিলভেনিয়ায় প্রচার সমাবেশে বক্তৃতা করার সময় হত্যা চেষ্টার শিকার হওয়ার সময় একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করেছিলেন ট্রাম্প।সোচির রাশিয়ান ব্ল্যাক সি রিসর্টে ভালদাই ডিসকাশন ক্লাবে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তাঁর মতে, ট্রাম্প খুব সঠিক উপায়ে, সাহসিকতার সঙ্গে একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করেছিলেন। নির্বাচনে জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানানোর এই সুযোগটি তিনি গ্রহণ করছেন।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার বিষয়ে যে মন্তব্য করেছিলেন সে বিষয়টি মনোযোগের দাবি রাখে।

    রুশ প্রেসিডেন্টের ভাষায়, রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা সম্পর্কে যা বলা হয়েছিল এবং ইউক্রেনীয় সংকটের অবসান ঘটাতে যা বলা হয়েছিল, তাঁর মতে এটি অন্তত মনোযোগের দাবি রাখে।

    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া