
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাতের পর সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ১০০ শতাংশ বাণিজ্য চুক্তি সম্ভব।
যদিও মার্কিন প্রসিডেন্টের বার্তা এই বিষয়ে তাড়াহুড়ো করা উচিত নয়। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ বাড়তি শুল্কের বোঝা এবং তার ওপর ৯০ দিনের স্থগিতাদেশ জারির পর এই প্রথম কোনও ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প। তবে আমেরিকার শুল্কের কোপের মাঝে ইউরোপীয় সংঘের আর কোনও নেতা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেননি।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানিয়েছেন, চুক্তি হলে আমেরিকার ক্ষতি করে কোনও চুক্তি তিনি মেনে নেবেন না।








