গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home International ভারতে হামলা হলে আমেরিকা পাশে, প্রতিশ্রুতি ট্রাম্পের

    ভারতে হামলা হলে আমেরিকা পাশে, প্রতিশ্রুতি ট্রাম্পের

    0
    18
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের পাশে থাকবে আমেরিকা নরেন্দ্র মোদী যদি ক্ষমতায় থাকেন এবং ভারত কোনও আক্রমণের মুখে পড়ে, তাহলে আমেরিকা সাহায্য করবে।

    ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আগে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকও করেন। সেই ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বৈঠক খুব ভালো হয়েছে। ওয়াশিংটন–নয়াদিল্লির কৌশলগত সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যদি মোদী নেতা থাকেন এবং ভারতে কেউ হামলা চালায় তাহলে আমেরিকা তাদের সাহায্য করবে ও পাশে থাকবে। এদিকে ট্রাম্পের এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। নীতিনির্ধারকরা দাবি করছেন,প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রতিশ্রুতি খুব তাৎপর্যপূর্ণ। কারণ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। সেইসঙ্গে,ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর আলোচনার দক্ষতার প্রশংসাও করেন। তাঁকে শক্তিশালী আলোচক বলে উল্লেখ করেন। সঙ্গে জানিয়েছেন, আমেরিকা ও ভারত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বলেছেন, আমি প্রধানমন্ত্রী মোদীর মতো শান্ত, সংযত এবং অসাধারণ নই। যতদিন মোদী আছেন, ভারত খুব ভালো করবে।জানা গেছে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও তিনি কথা বলেছেন দুই নেতা।

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি এই যুদ্ধের অবসান দেখতে চান। পাশাপাশি দাবি করেছেন, অতীতে তিনি আটটি যুদ্ধ শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।