গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্পের : ম্যাক্রোঁ 

    ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্পের : ম্যাক্রোঁ 

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স
    ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
    কানাডার কানানাসকিসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, একটি প্রস্তাব দেওয়া হয়েছে, বিশেষ করে যুদ্ধবিরতির জন্য এবং আরো বিস্তৃত আলোচনার সূচনা করার জন্য। তিনি আরও বলেছেন, যদি আমেরিকা এই যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে, তাহলে এটি অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ হবে এবং ফ্রান্স সেটিকে সমর্থন জানাবে।
    ম্যাক্রোঁ জোর দিয়ে বলেছেন, উভয় পক্ষের তরফ থেকে জ্বালানি, প্রশাসনিক ও সাংস্কৃতিক অবকাঠামো এবং সর্বোপরি সাধারণ জনগণের ওপর হামলা বন্ধ করা অত্যাবশ্যক। এ ধরনের হামলার কোনো যৌক্তিকতা নেই।