গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home International ইউক্রেন নিয়ে মঙ্গলে পুতিন-ট্রাম্প কথা

    ইউক্রেন নিয়ে মঙ্গলে পুতিন-ট্রাম্প কথা

    0
    98
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ইউক্রেন নিয়ে  মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ফেরার সময়  সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প। যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেছেন, এ যুদ্ধের অবসান করা যায়  কিনা , তা দেখতে চায় আমেরিকা। ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য পুতিনকে রাজি করানোর চেষ্টা করছেন ট্রাম্প। গত সপ্তাহে ইউক্রেন প্রস্তাবটি গ্রহণ করেছে।
    তবে সপ্তাহান্তে রাশিয়া ও ইউক্রেন দুপক্ষই একে অপরের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে । তবে প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইউক্রেনের সম্মতি দেওয়ায়  এখনও ট্রাম্পের দাবি মেনে নেওয়া  না নেওয়ার বিষযটি রাশিয়ার ওপর নির্ভর করছে।