এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি নিয়ে দেশেই প্রশ্নে ট্রাম্প!

0
75
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি নিয়ে এবার আমেরিকাতেই প্রশ্নের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিসার ফি বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হচ্ছে আমেরিকার ২০টি প্রদেশ।
মূলত ডেমোক্র্যাটশাসিত প্রদেশগুলিই এইচ-১বি ভিসা নিয়ে ট্রাম্প-নীতির বিরুদ্ধে জোট বাঁধছে। ২০টি প্রদেশের মধ্যে রয়েছে ক্যালিফর্নিয়াও। ওই প্রদেশে়র অ্যাটর্নি জেনারেল রব বন্টা সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে জানিয়েছেন, এইচ-১বি ভিসার ফি বৃদ্ধির কারণে বহু সংস্থা বিদেশের দক্ষ কর্মীদের নিয়োগ করতে পারছে না।
ফলে ক্যালিফর্নিয়া-সহ বিভিন্ন প্রদেশে স্বাস্থ্য, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মীসঙ্কট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সংবাদসংস্থা প্রতিবেদন অনুসারে, শুক্রবার, আমেরিকার স্থানীয় সময় অনুসারে ম্যাসাচুসেটস-এর ফেডেরাল কোর্টে মামলা দায়ের করতে পারে ২০টি রাজ্য। মামলাকারী প্রদেশগুলির বক্তব্য, ফি বৃদ্ধির বিষয়টি মার্কিন আইনসভায় অনুমোদিত হয়নি।