জি৭ সফরসূচি কাটছাঁট করে আমেরিকায় ফিরছেন ট্রাম্প

0
138
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষের আবহে জি-৭ সম্মেলনের জন্য সফরসূচি কাটছাঁট করে আগেই দেশে ফিরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জন্যই জি৭ সম্মেলনের সূচি সম্পূর্ণ না-করে ফিরতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে।
আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও মঙ্গলবার রাতেই ওয়াশিংটনে ফিরছেন বলে খবর। হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট বলেছেন, পশ্চিম এশিয়ায় যা চলছে, সে কারণেই রাষ্ট্রনেতাদের সঙ্গে নৈশভোজের পরে আমেরিকায় ফিরে আসবেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম সূত্রে খবর, যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা করার জন্য আমেরিকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ঘটনাচক্রে, জি৭ বৈঠকের সূচিতে ট্রাম্প কাটছাঁট করার খবর প্রকাশ্যে আসার কিছু আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট। সেখানে তেহরান থেকে সকলকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলেন তিনি। যদিও এর কোনও কারণ ওই পোস্টে উল্লেখ করেননি ডোনাল্ড ট্রাম্প।