আন্তর্জাতিক অপরাধ আদালতের চার বিচারকের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা 

0
199
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-র চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং এর আগে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধপরাধের তদন্ত শুরুর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো বিবৃতিতে জানিয়েছেন, উগান্ডার সোলোমি বালঙ্গি বোসা, পেরুর লুজ দেল কারমেন ইবানেজ কারানজা, বেনিনের রেইনে এদিলেইদে সোফি আলাপিনি গ্যানসো এবং স্লোভেনিয়ার বেটি হোহলার ওপর ই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
মার্কিন বিদেশসচিব জানিয়েছেন, আইসিসির বিচারর হিসাবে ওই চার ব্যক্তি যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র ইজরায়েলের বিরুদ্ধে আইসিসির অবৈধ ও ভিত্তিহীন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আইসিসি একটি রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত প্রতিষ্ঠান হয়ে উঠেছে দাবি করেছেন মার্কো রুবিয়ো।