ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক ১৮ নভেম্বর

0
93
ছবি সৌজন্যে : এক্স
আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সালমান।
এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন যুবরাজ মহম্মদ বিন সালমান, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২০ সালে প্রেসিডেন্ট ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত, বাহরিন, সুদান এবং মরক্কোর সঙ্গে চুক্তি করেছিলেন। এই চুক্তির মাধ্যমে ওই দেশগুলো ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।
সৌদি আরব অবশ্য প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে পদক্ষেপ না করার এখনও এই চুক্তিতে যোগ দিতে দ্বিধা প্রকাশ করেছে।