
হিটলিস্টে থাকার ফলে তাঁকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে কী পদক্ষেপ করতে হবে, সে বিষয়ে মার্কিন আধিকারিকদের নির্দেশ দিয়ে রেখেছেন। একটি সাক্ষাৎকারে সম্প্রতি সেই পরিকল্পনা এবং নির্দেশিকার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।
গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের নির্দেশেই আমেরিকা এবং ইজরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। তাতে মৃত্যু হয়েছিল সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। সম্প্রতি সে দেশে তাঁর শেষকৃত্যের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এই শেষকৃত্য উপলক্ষে তেহরান-সহ দেশের নানা শহরে শয়ে শয়ে মানুষ জড়ো হয়েছিলেন। অধিকাংশ জমায়েতেই ডোনাল্ড ট্রাম্প বিরোধী পোস্টার দেখা গিয়েছে। প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি অনেক দিন ধরেই ইরানের তালিকায় রয়েছেন। সেটা নিয়েই কাজ করতে হচ্ছে। তবে একটাই বিষয়— তিনি নির্দেশ দিয়ে রেখেছেন। যদি তেমন কিছু হয়, তবে তেহরানের উপর এমন বোমাবর্ষণ করা হবে, যা এর আগে কখনও ওরা চোখে দেখেনি।
