গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপ টিকিটের আকাশেছোঁয়া দাম : ট্রাম্প

    বিশ্বকাপ টিকিটের আকাশেছোঁয়া দাম : ট্রাম্প

    0
    41
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বেশ কয়েক দিন ধরে বিশ্বকাপে টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে সমর্থকসহ বিভিন্ন মহল থেকেই সমালোচনা চলছিল। এবার বিশ্বকাপের সহ আয়োজক দেশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত দামে টিকিট বিক্রি নিয়ে মন্তব্য করেছেন।

    প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আগামী ১২ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে আমেরিকার খেলা দেখতে তিনি ১ হাজার ডলার দেবেন না। তিনি বলেছেন, বিশ্বকাপে গ্রুপ পর্বের একটি ম্যাচ দেখার জন্য ফুটবল সমর্থকদের যে দাম দিতে বলা হচ্ছে, সে সম্পর্কে তিনি অবগত ছিলেন না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি এই অঙ্কটা জানতাম না। আমি অবশ্যই সেখানে থাকতে চাই, কিন্তু সত্যি বলতে আমিও এই দামটা দিতাম না। এর আগে,চলতি সপ্তাহ একটি অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বিশ্বকাপের টিকিটের দামকে সমর্থন করে বলেন, এই দাম আমেরিকার বড় ক্রীড়া ইভেন্টগুলোর দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইনফান্তিনো বলেছেন, আমাদের গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিট ৩০০ ডলারেরও কম দামে কেনা যাবে। আপনি আমেরিকায় ৩০০ ডলারের কমে একটি কলেজ পর্যায়ের খেলা দেখতে যেতে পারবেন না, একটি নির্দিষ্ট স্তরের শীর্ষ পেশাদার খেলার কথা তো ছেড়েই দিন। আর এটা হলো বিশ্বকাপ। রিপোর্ট অনুযায়ী, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ১৯শে জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের গড় মূল্য ১৩  হাজার ডলার। কাতারে ২০২২ সালের ফাইনালের জন্য এর মূল্য ছিল ১ হাজার ৬০০ ডলার। প্রেসিডেন্ট ট্রাম্প উদ্বিগ্ন এই মূল্যবৃদ্ধির কারণে আমেরিকার শ্রমজীবী মানুষ খেলা দেখতে যেতে পারবে না।মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কুইন্স ও ব্রুকলিনের মানুষ এবং ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসেন এমন সবাই যদি যেতে না পারেন, তাহলে আমি হতাশ হব। কিন্তু, জানেন, একই সঙ্গে এটি একটি অসাধারণ সাফল্য।

    তিনি এও বলেছেন, প্রথম প্রেসিডেন্ট হওয়ার মেয়াদে আমেরিকার জন্য বিশ্বকাপ আয়োজনে সহায়তা করার বিষয়টি স্মরণ করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন,যারা আমাকে ভোট দিয়েছেন, আমি চাই তারা যেন যেতে পারেন।