শুল্ক : ট্রাম্পের সঙ্গে আলোচনা না লুলা’র 

0
118
ছবি সৌজন্যে : এক্স

শুল্ক নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কখনোই ফোন করবেন না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিয়ো লুলা দ্য সিলভা।  ব্রাজিল থেকে আমেরিকায় রফতানি হওয়া পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর কথা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে।

সেই আবহে ট্রাম্প দাবি করেছিলেন, লুলার থেকে ফোন পাবেন। কিন্তু সেই দাবি নস্যাৎ করে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই। শুল্ক আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে না চাইলেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা বলার ইচ্ছাপ্রকাশ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সপ্তাহখানেক আগে ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর কথা জানান।

হোয়াইট হাউস থেকে পাঠানো শুল্ক-চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন যে, স্বাধীন নির্বাচনের উপর বার বার আঘাত করা হচ্ছে ব্রাজিলে। দক্ষিণ আমেরিকার এই দেশে আমেরিকানদের বাক্‌স্বাধীনতার অধিকার খর্ব করা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।