হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার এসকর্ট? ঘোষণা ট্রাম্পের

0
72
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
বিশ্ববাজারে তেলের জোগান স্বাভাবিক রাখতে প্রয়োজনে শক্তিপ্রয়োগ করবে আমেরিকা। এমনই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা কাটাতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন-কে বিশেষ নির্দেশ দিয়েছেন।
এখন থেকে পণ্যবাহী জাহাজগুলি অত্যন্ত সস্তায় রাজনৈতিক ঝুঁকি বিমা পাবে। যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়িক ক্ষতি হলে সেই দায়ভার নেবে খোদ মার্কিন প্রশাসন। দুই, পারস্য উপসাগর। বিশেষত হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর এলাকায় তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিয়ে বড় ঘোষণা করেছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে মার্কিন নৌবাহিনী সরাসরি এই জাহাজগুলিকে পাহারা দিয়ে গন্তব্যে পৌঁছে দেবে।