
বাঙালি ছাড়া অক্সফোর্ড-হার্ভার্ড চলে না তাই ডোনাল্ড ট্রাম্প গুজরাতিদের পাঠিয়ে দিলেও বাঙালি মেধাকে তাড়ায় না। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে ফের গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন জামাই আদর করে নিয়ে গিয়ে কেন অত্যাচার করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাটে বাঙালি শ্রমিকদের কেন হেনস্থা করা হচ্ছে। তাঁর দাবি বাংলার মেধা ছাড়া বিদেশের নামী শিক্ষাপ্রতিষ্ঠান গুলো চলতে পারে না। নাসা থেকে ভাষা বাঙালিরাই আছেন।
মঞ্চ থেকে ফের একবার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী। শ্রমশ্রী প্রকল্পের কথা জানিয়ে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সঙ্গে শ্রমিকদের সন্তানদের পড়াশোনা থেকে সমস্ত সরকারি প্রকল্প আওতায় তাঁদের নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন।
