
দিন কয়েক আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরানে আর তিন-চার সপ্তাহ চলতে পারে যুদ্ধ। এ বার তিনি দাবি করেছেন ইরানে যুদ্ধ প্রায় শেষের পথে।
যদিও, ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, আমেরিকা এবং ইজরায়েলের লক্ষ্যবস্তু নিশানা করে প্রত্যাঘাত কবে থামানো হবে, সেই সিদ্ধান্ত নেবে তেহরানই।
ওই অঞ্চলের ভবিষ্যৎও এখন ইরানেরই হাতে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে বসেছেন আয়াতুল্লাহ আলি খামেনির পুত্র মোজতবা খামেনি। আর তা করেই তেহরান ইঙ্গিত দিয়েছিল যে, এত তাড়াতাড়ি আমেরিকা-ইজরায়েলের সঙ্গে সংঘাত থামাতে তারা নারাজ। এ বার ডোনাল্ড ট্রাম্পের সোমবারের মন্তব্যের পরে একটি বিবৃতি দিয়ে রেভলিউশনারি গার্ড কোর বলেছে, যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব ইরান।
