গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home International ‘শান্তি’র বৈঠকে ঘুমিয়ে কাদা ট্রাম্প

    ‘শান্তি’র বৈঠকে ঘুমিয়ে কাদা ট্রাম্প

    0
    42
    ছবি সৌজন্যে : এক্স

    চোখে-মুখে ক্লান্তির ছাপ,চোখ বুজে ঢলে পড়েছেন গভীর ঘুমে। হঠাৎ হাততালির শব্দে চটকা ভাঙল। ধড়ফড়িয়ে ঘুম থেকে উঠে হাততালিতে যোগ দিলেন তিনিও।

    সম্প্রতি বোর্ড অফ পিস-এর বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে প্রেসিডেন্ট ট্রাম্পকে কটাক্ষ করার পাশাপাশি তাঁর শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। এদিকে গাজার শান্তির লক্ষ্যে বোর্ড অফ পিস গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সেই কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই দেখা গিয়েছে বৈঠক চলাকালীন ঘুমে ঢলে পড়েছেন তিনি।ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ঘুমে কাদা ট্রাম্প।চোখ বন্ধ, মাথা সামনের দিকে খানিক ঝুঁকে পড়েছে। বোর্ড অফ পিসের সদস্য জ্যাসপার জেফার্স একদিকে সভায় বক্তব্য রাখছেন অন্যদিকে অঘোরে ঘুমোচ্ছেন এই বোর্ডের প্রধান মার্কিন প্রেসিডেন্ট। জেফার্সের বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে দেখা যায় বাকি অতিথিদের সেই আওয়াজ শুনে ধড়ফড়িয়ে উঠে হাততালিতে যোগ দেন মার্কিন প্রেসিডেন্টও।

    এটাই শেষ নয়, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বক্তব্য রাখার সময়ও দেখা গিয়েছে ঝিমোচ্ছেন ট্রাম্প। বড় কষ্ট করে চোখ খুলতে দেখা যাচ্ছে তাঁকে। পড়ে সেই ভিডিওটিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।এই ভিডিও দেখে প্রেসিডেন্ট ট্রাম্পকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।