ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের

0
108
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তীব্র সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন, তেহরান যদি উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখে, তাহলে আমেরিকা ফের ইরানে বোমা হামলার কথা বিবেচনা করবে।

এই প্রতিক্রিয়া এসেছে ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘর্ষের পর খামেনির দেওয়া প্রথম বক্তব্যের পরিপ্রেক্ষিতে।যেখানে খামেনি বলেছেন, ইরান আমেরিকাকে চড় মেরেছে, আমেরিকার কাতারে অবস্থিত সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে। খামেনি আরো বলেছেন,ইরান কখনো আত্মসমর্পণ করবে না।এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,  তিনি খামেনির জীবন রক্ষা করেছেন। ১৫ জুন মার্কিন কর্মকর্তাদের তথ্যানুযায়ী, ইসরায়েল খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই পরিকল্পনায় ভেটো দেন।ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,তার দেশ ধ্বংস হয়ে গেছে, তার তিনটি ভয়ংকর পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমি জানতাম সে কোথায় লুকিয়ে ছিল, তবুও আমি এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সেনাবাহিনী তার জীবন শেষ করতে দিইনি।

আমি তাকে একটি জঘন্য ও লজ্জাজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি।এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে এক পোস্টে বলেছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই চুক্তি করতে চান, তবে তাকে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি এই অবমাননাকর ভাষা পরিহার করতে হবে এবং তার কোটি কোটি ফলোয়ারের অনুভূতিকে আহত করা বন্ধ করতে হবে।