
পরমাণু চুক্তিতে সম্মত না হলে ইরানের ওপর বোমা ফেলা হবে, সরাসরি এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে তেহরানও। সূত্রে খবর, আমেরিকা হামলা করলে তার জবাব দেওয়ার জন্য তারাও ক্ষেপনাস্ত্র প্রস্তুত করা শুরু করে দিয়েছে ।
ইরানের একটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশের নানা প্রান্তে মাটির নীচে ক্ষেপনাস্ত্র মজুত করে রাখা হচ্ছে। সেগুলি যাতে যে কোনও মুহূর্তে প্রয়োগ করা যায, তার বন্দোবস্তও করা হচ্ছে। পরমাণু চুক্তি স্বাক্ষর না করলে ইরানের বিরুদ্ধে বিকল্প পরিকল্পনার কথাও অবশ্য বলেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের ওপর কিছু আনুষঙ্গিক শুল্কের বোঝা চাপানো হতে পারে।





