
যে কোনও সময় গ্রিনল্যান্ড দখল করে নিতে পারে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে হোয়াইট হাউস ভারতীয় সময় বুধবার ভোররাতে জানিয়েছে, গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আলোচনার মাধ্যমে সমাধান সূত্র না মেলায় সামরিক অভিযান অবসম্ভাবী হয়ে পড়েছে। গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের অধীনে থাকা একটি স্বায়ত্ত্বশাসিত অঞ্চল। হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ও তাঁর দল এই গুরুত্বপূর্ণ বিদেশ নীতির লক্ষ্য বাস্তবায়নের জন্য নানা বিকল্প নিয়ে আলোচনা করছেন। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করার মতো বিকল্পও তাঁর হাতে আছে। আমেরিকার এই হুমকির করা জবাব দিয়েছেন ডেনমার্কের প্রেসিডেন্ট মেটে ফ্রেডেরিকসেন।
তিনি বলেছেন, ডেনমার্কের উপর হামলা হলে ন্যাটো সামরিক জোটের অবলুপ্তি অবসম্ভাবী।







