গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International সাড়ে ৭ হাজার শরণার্থীকে ঢুকতে দেবেন ট্রাম্প

    সাড়ে ৭ হাজার শরণার্থীকে ঢুকতে দেবেন ট্রাম্প

    0
    96
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ২০২৬ অর্থবছরের জন্য আমেরিকায় সাড়ে সাত হাজার শরণার্থী ঢুকতে পারবেন। সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    গত ৩০ সেপ্টেম্বর বার্ষিক শরণার্থী গ্রহণ নীতি নির্ধারণের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, শরণার্থী হিসেবে গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মূলত দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ জাতিগত সংখ্যালঘুদের। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে আফ্রিকার শ্বেতাঙ্গরা নির্যাতনের সম্মুখীন হচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকার সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে। সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত মাত্র ১৩৮ জন দক্ষিণ আফ্রিকান আমেরিকায় প্রবেশের অনুমতি পেয়েছেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তাঁর প্রশাসন এমন ব্যক্তিদের আনার কথা বিবেচনা করবে, যারা নিজ দেশে অবৈধ বা অন্যায় বৈষম্যের শিকার।
    প্রশাসন ইউরোপীয় নাগরিকদের মধ্য থেকেও কিছু মানুষকে শরণার্থী হিসেবে অগ্রাধিকার দিতে পারে বলে অভ্যন্তরীণ সরকারি নথিতে বলা হয়েছিল। যদি তারা অভিবাসনবিরোধী মত বা জনতাবাদী রাজনীতির সমর্থনের কারণে নিজ দেশে লক্ষ্যবস্তু হন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশিত ঘোষণায় ইউরোপীয়দের নাম উল্লেখ করা হয়নি।