গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International আর্মেনিয়া এবং আজ়ারবাইজান শান্তিচুক্তি দাবি ট্রাম্পের 

    আর্মেনিয়া এবং আজ়ারবাইজান শান্তিচুক্তি দাবি ট্রাম্পের 

    0
    82
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এ বার পশ্চিম এশিয়ার দুই দেশের মধ্যে সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দু’টি দেশ হল আর্মেনিয়া এবং আজ়ারবাইজান। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ান এবং আজ়ারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভ হোয়াইট হাউসে যাবেন।

    তার পর ট্রাম্পের মধ্যস্থতায় ওই দু’জন ঐতিহাসিক শান্তিচুক্তি’তে স্বাক্ষর করবেন।সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আর্মেনিয়া এবং আজ়ারবাইজান বহু বছর ধরে যুদ্ধ করছে। এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সংযোজন,যুদ্ধ থামানোর জন্য বহু নেতা চেষ্টা করেছেন। কিন্তু তাঁরা এখনও পর্যন্ত কোনও সাফল্য পাননি। তার পর আমার প্রশাসন দু’পক্ষের সঙ্গে যোগাযোগ করে। দুই দেশের রাষ্ট্রপ্রধানকে ধন্যবাদ। তাঁরা সাহসিকতার সঙ্গে সঠিক কাজ করছেন।প্রসঙ্গত, আর্মেনিয়া এবং আজ়ারবাইজান দুই দেশই প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।স্বাধীনতার পরে ১৯৯১ সালে বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে সীমান্ত সংঘর্ষ শুরু হয় দু’দেশের।এর পরে ২০২০ সালে দু’দেশের যুদ্ধে প্রায় সাড়ে ছ’হাজার মানুষ নিহত হয়েছিলেন।খ্রিস্টান প্রধান নাগোরনো-কারাবাখে গণহত্যা চালানোর অভিযোগ উঠেছিল আজ়ারবাইজানের বিরুদ্ধে।

    সে সময় মস্কোর মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়েছিল। কিন্তু এ বার ইউক্রেন সমস্যায় ব্যতিব্যস্ত ভ্লাদিমির পুতিনের পক্ষে সেই ভূমিকা নেওয়া আর সম্ভব হয়নি। উল্লেখ্য এর আগে বহু বার ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।