অসাধারণ মানুষ, মোদীর সাক্ষাৎপ্রার্থী ট্রাম্প 

0
144
আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎপ্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২১ সেপ্টেম্বর আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
তার আগে মিশিগানে একটি অনুষ্ঠানে আমেরিকান বাণিজ্য নিয়ে কথা বলার সময় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন।পাশাপাশি প্রধানমন্ত্রীকে তিনি অসাধারণ মানুষ বলেও উল্লেখ করেছেন।সূত্রের খবর, আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট থাকাকালীন ২০২০ সালে প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে ২০১৯ সালে জাপানের ওসাকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা চলাকালীন প্রধানমন্ত্রী বার্তা দিয়েছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট ও তাঁর বন্ধু ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় তিনি ভীষণ চিন্তিত। এই ঘটনার তীব্র নিন্দা করছেন তিনি।