গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International শুক্রবার পুতিনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প

    শুক্রবার পুতিনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    আগামী শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে তিনি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করবেন। একই সঙ্গে তিনি পরামর্শ দিয়েছেন যে, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মস্কো এবং কিয়েভের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে কিছু অঞ্চল বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।

    ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্টরা নিজেরাই নিঃসন্দেহে ইউক্রেনীয় সংকটের দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধান অর্জনের বিকল্পগুলো নিয়ে আলোচনা করার দিকে মনোনিবেশ করবেন।উল্লেখ্য,২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে রাশিয়া।এরপর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে শীর্ষ সম্মেলনের আগে প্রেসিডেন্ট পুতিন চীন ও ভারতের নেতাদের সঙ্গে পরামর্শ করেছেন।

    উল্লেখ্য প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের প্রথম কয়েক মাস ধরে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেও কোনও অগ্রগতি অর্জন করতে পারেননি। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন,আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তাঁর এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠকটি শুক্রবার ,১৫ আগস্ট, গ্রেট স্টেট অব আলাস্কায় অনুষ্ঠিত হবে।