গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International গাজা যুদ্ধ বন্ধে সবপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ট্রাম্পের

    গাজা যুদ্ধ বন্ধে সবপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ট্রাম্পের

    0
    84
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    গাজা যুদ্ধের অবসান ঘটাতে সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন, আলোচনাগুলো খুব সফলভাবে এগোচ্ছে। তাঁকে জানানো হয়েছে প্রথম ধাপটি এই সপ্তাহেই সম্পন্ন হওয়া উচিত, এবং সবাইকে দ্রুত এগিয়ে চলার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট আরও সতর্ক করে বলেছেন, সময় এখানে অত্যন্ত গুরুত্বপূ। দ্রুত না হলে ব্যাপক রক্তপাত ঘটবে। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন খুব শিগগিরই পণবন্দিদের মুক্তি শুরু হবে। যখন সাংবাদিকরা তার শান্তি পরিকল্পনায় নমনীয়তার ব্যাপারে জানতে চান, তখন ডোনাল্ড ট্রাম্প জবাব দিয়েছেন, নমনীয়তার প্রয়োজন নেই। কারণ প্রায় সবাই এর সঙ্গে একমত হয়েছে। তবে কিছু পরিবর্তন সবসময়ই হতে পারে। এটি ইজরায়েলের জন্য দারুণ একটি চুক্তি। এটি আরব বিশ্ব, মুসলিম বিশ্ব এবং সমগ্র বিশ্বের জন্যই একটি ভালো সমাধান।