গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International যুদ্ধের সমাপ্তি চান ট্রাম্প, নেতানিয়াহুকে বার্তা

    যুদ্ধের সমাপ্তি চান ট্রাম্প, নেতানিয়াহুকে বার্তা

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের সমাপ্তি চান। এরই মধ্যে এ সংক্রান্ত স্পষ্ট বার্তা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পৌঁছে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার।

    ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান নিউজ জানিয়েছে, নিউইয়র্কে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্টের দূতদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উইটকফ এবং কুশনার ইসরায়েলি প্রধানমন্ত্রীকে  স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যুদ্ধ শেষ করার জন্য এখনই সময়।রিপোর্ট অনুসারে, যুদ্ধ শেষ করার জন্য নেতানিয়াহুর নতুন পরিকল্পনায় পরিবর্তন আনার জন্য যে পরিবর্তনগুলো চেয়েছিলেন তা নিয়ে আলোচনা করতে দূতরা এসেছিলেন। বলা হয়েছে, সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে বৈঠকের আগে একটি ঐকমত্য তৈরি করাই ছিল এই বৈঠকের লক্ষ্য।এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, চার দিন ধরে নিবিড় আলোচনা চলছে এবং হামাস এই আলোচনা সম্পর্কে বেশ সচেতন।অন্যদিকে একজন ইসরায়েলি কর্তা জেরুজালেম পোস্টকে বলেছেন, যুদ্ধবিরতির পরে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা খুব কম।ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যেকোনও চুক্তিতে হামাসকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা অন্তর্ভুক্ত থাকতে হবে এবং ইসরায়েল এই বিষয়ে কোনও আপস করবে না।রিপোর্ট অনুসারে, আলোচনাধীন পরিকল্পনার মধ্যে রয়েছে, সব পণবন্দীদের দ্রুত মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহার।

    অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে, হামাস শাসনের অবসান, গাজা ছেড়ে যাওয়া সিনিয়র হামাস সদস্যদের জন্য সম্ভাব্য সাধারণ ক্ষমাসহ গাজাকে বেসামরিকীকরণ, একটি আরব নিরাপত্তা বাহিনী মোতায়েন, বেসামরিক শাসনে প্যালেস্টাইনি কর্তৃপক্ষের সীমিত অংশগ্রহণ, আমেরিকার নিরাপত্তা গ্যারান্টি যে, ইসরায়েল পশ্চিম তীরের অঞ্চল দখল করবে না এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী ও আমেরিকার সঙ্গে একটি যৌথ পুনর্গঠন তহবিল।