নরওয়ের মন্ত্রীর সঙ্গে শুল্ক আলোচনায় নোবেল চাইলেন ট্রাম্প

0
106
ছবি সৌজন্যে : এক্স
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তিনি চার-পাঁচ বার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য।
এবার নিজেই সেই নোবেল পুরস্কার চেয়ে বসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদমাধ্যম সূত্রে খবর, জুলাই মাসে নরওয়ের বাণিজ্য মন্ত্রী জেন্স স্টলেনবার্গের সঙ্গে ফোনে শুল্ক নিয়ে আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানান, তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার চান।
এর আগে ইজরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়া নোবেল পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নাম মনোনীত করেছিল। এবার তিনি নিজেই সরাসরি নরওয়ের কাছে দাবি করলেন যে তিনি নোবেল পাওয়ার যোগ্য। এই প্রসঙ্গে এখনও পর্যন্ত নোবেল কমিটি বা হোয়াইট হাউসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।