
টানা পাঁচ দিনের মতো ইরান ও ইজরায়েল একে অপরের ওপর বিমান হামলা চালিয়ে যাওয়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কেবল যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী সমাধান চান।
কানাডায় জি৭সম্মেলন থেকে আগেভাগেই আমেরিকা ফেরার পথে মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, যুদ্ধবিরতি নয়, যুদ্ধবিরতির চেয়েও ভালো কিছু চান তিনি। একই সঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেছেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করতে জি৭ সম্মেলন ছেড়ে আসার দাবি প্রত্যাখান করেছেন।
তিনি লিখেছেন, কোনওভাবে, কোনও রূপে বা কোনও চেহারায় ইরানের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করেননি। তারা যদি কথা বলতে, তাঁরা জানে কীভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করতে হয়।
